1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
নানান আয়োজনের মধ‍্য দিয়ে দোয়ারাবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - sylhetersangram
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:১০|
Title :
শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ

নানান আয়োজনের মধ‍্য দিয়ে দোয়ারাবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 129 Time View

 

এস ডব্লিউ সাগর তালুকদার স্টাফ রিপোর্টার

 

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত এ দিবসের এবারের প্রতিপাদ্য— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা।” দিবসটি উপলক্ষে মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার।

 

সেখানে বক্তারা দুর্নীতিকে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করে সততা, নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা বাড়ানোর আহ্বান জানান। উপজেলা এলজিডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, “এবার বিশেষ প্রেক্ষাপটে দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে দুর্নীতিমুক্ত নতুন সম্ভাবনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”

 

এ উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাংবাদিক ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম