1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:৫৪|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

পাবেল হাসান
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 202 Time View

আশুলিয়ায় চাঁদাবাজির ঘটনায় উল্টো সাংবাদিককে ঘায়েল করার চেষ্টা!

আশুলিয়া প্রতিনিধি: মোঃ বাবুল হোসেন।

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পর, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ভিডিও প্রচারকারী সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ৫ আগস্টের পর। বাইপাইলের একটি লোকাল বাস কাউন্টারে রাতের আঁধারে এক ব্যক্তি প্রকাশ্যে চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ধারণ করেন এবং পরে সেই ভিডিও সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের হাতে আসে।

পরে নাহিদ হাসান হৃদয় ভিডিওটি যাচাই করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং তার সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনও প্রকাশ করেন। ভিডিওতে চাঁদাবাজির চিত্র স্পষ্ট দেখা গেলেও, আশ্চর্যজনকভাবে সেই সত্য তুলে ধরা সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের বিরুদ্ধেই আশুলিয়া থানায় চাঁদাবাজির অভিযোগ জমা পড়ে।

সাংবাদিক নাহিদ হাসান হৃদয় বলেন,
“আমি নিজে ভিডিও করিনি। একজন প্রত্যক্ষদর্শী ভিডিওটি আমাকে দেন। সেটি যাচাই-বাছাই করে আমি সংবাদ করি। অথচ এখন আমাকে অভিযুক্ত করে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি ভয়ভীতি দেখানোর একটি কৌশল মাত্র।”

এ বিষয়ে আশুলিয়ার সাংবাদিক ক্লাব ও সাংবাদিক সংগঠনসহ ঢাকাপ্রেসক্লাব, এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরাম এক যৌথ বিবৃতিতে বলেন,
“একজন সাংবাদিক সত্য প্রকাশ করে যদি হয়রানির শিকার হন, তবে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের ভবিষ্যৎ চরম সংকটে পড়বে।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ প্রশ্ন তুলছেন—
“ভিডিওতে যার মুখ, তার বিরুদ্ধে কিছু হচ্ছে না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম