1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গোপালগঞ্জে নিহত ৪,জনের দাফন-সৎকার সম্পন্ন হয়েছে ময়নাতদন্ত ছাড়াই, - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:০৭|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গোপালগঞ্জে নিহত ৪,জনের দাফন—সৎকার সম্পন্ন হয়েছে ময়নাতদন্ত ছাড়াই,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 146 Time View

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,

গোপালগঞ্জের নিহত চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে, তাদের কারো ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়নি, ময়না তদন্ত ছাড়াই মোরদেহ দাফন করা হয়েছে,

নিহতদের মধ্য পোশাক ব্যবসায়ী দীপ্ত সহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়,টাইলস মিস্ত্রির সহকারি রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন করা হয়,

 

এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও দোকানের কর্মচারী ইমন তালুকদার কে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে,

জাতীয় নাগরিক পার্টির, (এনসিপি) সমাবেশ কে কেন্দ্র করে দিনভর হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় , বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা, সংঘর্ষে নিহত হন চারজন ৯ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে শতাধিক আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নি সংযোগ ও ভাঙচুর চালায়, এ সময় আমলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় সংঘর্ষ হয়েছে,

 

নিহতরা হলেন–গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজির ছেলের রমজান কাজি (১৯)শানাপাড়ার সোহেল রানা ( ৩৫) উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪) তারা আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে, হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে,

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবীতেষ বিশ্বাস বলেন, ৪ জনের মৃতদেহ হাসপাতালে এসেছে, এ ছাড়া গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ সুমন বিশ্বাস নামে এক যুবক সেখানে ভর্তি হয়েছেন, তিনি পেশায় গাড়িচালক, তার পেটে ও আঙ্গুলে গুলি লেগেছে,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম