1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম : - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১২:২৫|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম :

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 1063 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রকৃত বিএনপি কর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের দূসরদের দ্বারা কমিটি গঠন হওয়ায় ৬নং করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ০১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া। অভিযোগ থেকে জানা যায়, আমি করিমপুর ০১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন কালে আওয়ামী সরকারের দমণ পীড়ন ও হামলা মামলার শিকার হয়েছি। এছাড়াও বিএনপির সকল মিটিং মিছিলে সক্রিয় ভূমিকা পালন করি।

বর্তমানে আমাদের ০১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হলে উক্ত সভায় আওয়ামীলীগের দূসর কমরু মিয়া’কে সাধারণ সম্পাদক হিসেবে নাম উত্থাপিত হয়। এ নিয়ে প্রকৃত বিএনপি কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অথচ সে আমাদের দলের দুঃসময়ে বিএনপির কোন মিছিল মিটিংয়ে ছিলেন না। উল্টো ফাসিবাদ সরকারের মনোনীত প্রার্থী সাবেক আইজিপির ভাই আল আমিন চৌধুরীর নৌকা মার্কায় ভোট আদায় করতে মরিয়া উঠেন৷ তিনি ফ্যাসিবাদ সরকারের পক্ষে কাজ করে ক্লান্ত হননি। তিনি নৌকা মার্কাকে বিজয়ী করতে দিরাই -শাল্লার বিভিন্ন অঞ্চলে আওয়ামীলীগের সভা সমাবেশে উপস্থিত থাকতেন।

এমনকি বিগত ষোলটি বছর আওয়ামীলীগের নেতাদের সাথে মিলেমিশে তিনি আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করেন৷ অভিযোগ কারী খলিল মিয়া বলেন, আমি বিগত ষোলটি বছর আওয়ামীলীগের হামলা মামলার শিকার হয়েছি। ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ সহ বিএনপির পদে দায়িত্ব পালন করেছি।

দলের জন্য খেয়ে না খেয়ে কাজ করেছি। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক লাঞ্চিত হয়েছি। পরিতাপের বিষয় আমাদের মতো প্রকৃত কর্মীদের বাদ দিয়ে আওয়ামিলীগের দূসর দিয়ে কমিটি গঠন করা হয়, এটা আসলেই আমাদের জন্য লজ্জ্বার।

করিমপুর ইউনিয়ন আহবায়ক কমিটির প্রতি আমার করজোড়ে নিবেদন, যে কোন আওয়ামীলীগের কর্মী যাতে বিএনপির কমিটিতে স্থান না পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম