1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১:১৫|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 102 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি |

 

 

​গত রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় শাল্লা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

 

​অভিযানে আটক ব্যক্তিরা হলেন—আটগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো: তোফাজ্জল হোসেন (৪৬), দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: হেলাল মিয়া (৪৪) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মো: খিজির মিয়া (৩৬)।

​পুলিশ সূত্রে জানা গেছে, সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক চেয়ারম্যানের ছেলের সম্পৃক্ততা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

​শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম