1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:১০|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

দোয়ারাবাজারে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 560 Time View

সাংবাদদাতা সাব এডিটর আবু তাহের :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে একটি স্মার্টফোন চুরি করে পালানোর সময় এক যুবককে জনতা ধরে ফেলে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনের মোবাইল ফোন সুযোগ বুঝে চুরি করে দ্রুত পালানোর চেষ্টা করছিল ওই যুবক। তার আচরণ সন্দেহজনক মনে হলে ওয়ার্ডে উপস্থিত লোকজন তাকে অনুসরণ করতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর জনতা তাকে ধরে ফেলে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, হাসপাতালে এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটলেও এবার তাৎক্ষণিকভাবে ধরা পড়ায় স্বস্তি ফিরে এসেছে রোগী ও স্বজনদের মাঝে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম