1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পর্যটক হয়রানিতে হোটেল গ্র্যান্ড প্রশাসনের হস্তক্ষেপে দুঃখ প্রকাশ - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৫০|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

পর্যটক হয়রানিতে হোটেল গ্র্যান্ড প্রশাসনের হস্তক্ষেপে দুঃখ প্রকাশ

শফিকুল বারি সুনামগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 215 Time View

সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গেল কয়েক সপ্তাহ হলো, উদ্বোধন হওয়া হোটেল গ্র্যান্ড সুনামগঞ্জে এক পর্যটক পরিবারকে কক্ষ বরাদ্দ না দিয়ে হয়রানির ঘটনা ঘটেছে। বিষয়টি সোস্যাল মিডিয়ায় আলোচিত হলে এতে জেলা প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।

বুধবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে জানানো হয়, গত ৭ জুলাই সুনামগঞ্জে বেড়াতে আসা এক পর্যটক পরিবার হোটেল গ্র্যান্ডে অবস্থানের সিদ্ধান্ত নেন। পরিবারটির সদস্য সংখ্যা ছিল ১৩ জন, যার মধ্যে চারজন শিশু ছিল।

তারা হোটেলে তিনটি রুম ভাড়া নিতে চাইলে হোটেল কর্তৃপক্ষ জানান, নীতিমালা অনুযায়ী অন্তত চারটি রুম নিতে হবে। এতে উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, ভুক্তভোগী পর্যটক আমির হোসেন—যিনি সুনামগঞ্জ শহরের আরপিন নগরের বাসিন্দা এবং জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যিনি নিজের ফেসবুক আইডি থেকে ঘটনার বিস্তারিত উল্লেখ করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের পোস্টে জানানো হয়, বিষয়টি অবগত হওয়ার পর প্রশাসন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। হোটেল কর্তৃপক্ষ তাদের আচরণে পেশাদারিত্বের অভাব ছিল বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে পর্যটকদের প্রতি আরও আন্তরিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে জানানো হয়, ভবিষ্যতে সুনামগঞ্জে কারও সঙ্গে এ ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের হটলাইন নম্বর ০১৭৩০৩৩১১০৬ অথবা ০১৭৩০৩৩১০৯৪-তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম