1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফরিদপুরে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান ‌মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:২৯|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

ফরিদপুরে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান ‌মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 252 Time View

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব
এ.এইচ.এম সফিকুজ্জামান।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (১১ জুলাই) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। পোশাক শিল্পের অগ্রযাত্রা ব্যাহত করতে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করেন‌। এ সকল ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিক নেতাদের সচেতন হওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি, শ্রমিক নেতৃবৃন্দের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ফরুদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন মল্লিক সহ জেলার অন্যান্য শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এর পূর্বে ফরিদপুর শহরের গোয়ালচামট সড়কে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফরিদপুরের উপমহাপরিদর্শক এর কার্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম