
এনাম উদ্দিন সামী, সিলেট জেলা প্রতিনিধি:
মির্জানগর-মানিকপুর (মি-মা) সংগঠনের ২০২৬-২৭ সালের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১৪ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জনাব আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মদ খছরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস শহিদ (শহির) দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে পাবেল আহমদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ছালেহ আহমদ, সহ-সভাপতি দুলাল আহমদ, খায়রুল ইসলাম, মিসবাহ উদ্দিন, সাইফুর রহমান ও শাহ নেওয়াজ।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কারী হুসাইন আহমদ, ইমাম উদ্দিন ও কামাল উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এমরান উদ্দিন।
অ্যাকাউন্টস/হিসাব বিভাগের দায়িত্বে রয়েছেন আলহাজ নুর উদ্দিন, সাহাব উদ্দিন, শাহ নেওয়াজ ও আব্দুস শহিদ (শহির)।
অর্থ সম্পাদক দেলওয়ার হুসেন জয় এবং প্রচার সম্পাদক শাহেখ আহমদ। সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন কারী পারভেজ আহমদ ও মাওলানা ফয়ছল আহমদ।
এছাড়া নবগঠিত কমিটিতে বিপুলসংখ্যক সদস্যকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—শিপু আহমদ, রানা মিয়া, আব্দুস সামাদ, লুমান মিয়া, হাসান আহমদ, জুমেদ আহমদ, ছানা মিয়া, আবু বকর, সোহেল আহমদ, জুবের আহমেদ, সাইফ, সাহেদ মিয়া, মইনুল ইসলাম, সেবুল মিয়া, সজল মিয়া, আবু সুফিয়ান, জাবের আহমদ, জিহাদ মিয়া, আল আমিন, সাইফুল ইসলাম, বাইছলু মিয়া, মাহিন আহমেদ, কিবরিয়া মিয়া, কাওছার মিয়া, নাইম মিয়া, রাহিম আহমদ, হাফিজ মাহমুদুর রহমান, হাসান আহমদ, জিয়া উদ্দিন ও শুকুর আহমদ।
সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মির্জানগর ও মানিকপুর এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।