1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আইন শৃঙ্খলা অবনতির দায়ভার আইন শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না, - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:২৮|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

আইন শৃঙ্খলা অবনতির দায়ভার আইন শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না,

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 1025 Time View

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,

খুলনা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন খুন ,অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাটের মত ঘটনা খুলনায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি ও খুনসহ সন্ত্রাসী ঘটনা, সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহাবুবুর রহমানকে, গত ১০ মাসে মহানগরীতে ২৭ টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এসকল ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসি তারা বলেন, মহানগরীর আইন

শৃঙ্খলা অবনতির দায়ভার ভার আইন শৃঙ্খলা রক্ষাকারীরা কোনভাবেই এড়াতে পারবেন না,

 

শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে আরো ও উল্লেখ করা হয়, বিগত ০৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় হয়নি, আর এ সুযোগটিই কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা, দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত ,সন্ত্রাসীরা এলাকায় কিরে হত্যা ,ডাকাতি চাঁদাবাজি ছিনতাইয়ের ,ঘটনা ঘটাচ্ছে,এ ছাড়া কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতৃবৃন্দ আরো ও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে ব্যস্ত হলে সরকারও দায়ভার এড়াতে পারবেন না, নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ,

বিবূতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এন্ড শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক এন্ড মোমরেজুল ইসলাম মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী মাসুদ পারভেজ বাবু প্রমুখ,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম