1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আমি আপনাদের মধ্যেই মিশে থাকতে চাই -শাল্লায়  জনসমাবেশে নাছির চৌধুরী । - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৫৯|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

আমি আপনাদের মধ্যেই মিশে থাকতে চাই -শাল্লায়  জনসমাবেশে নাছির চৌধুরী ।

পাবেল হাসান
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 833 Time View

সাইফুল ইসলাম (শাল্লা)

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন- “জীবনের শেষ পর্যায়ে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

১৫ সেপ্টেম্বর সোমবার  শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা  বিএনপির আয়োজনে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতা-কর্মীরা মিছিল করে  জনসভায় ঝড়ো হয়।

নাছির উদ্দিন চৌধুরী তাঁর দুই কন্যাসহ মঞ্চে আসলে উপস্থিত নেতা-কর্মীরা তাঁদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানান ।

নাছির উদ্দিন চৌধুরী আরো বলেন, শাল্লার মানুষ আমাকে অনেক ভালোবাসে। আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করতে থাকবো। আপনাদের মাঝে এক সময় আমি  একবার এমপি হয়েছিলাম, আমি কখনো নিজেকে নিয়ে কিছু করিনি। আজও চিকিৎসাধীন থাকার সময় আপনারা পাশে আছেন।

তিনি  দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসন উপহার দিতে চাই উল্লেখ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

শাল্লা উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক  আব্দুল আওয়ালের সভাপতিত্বে, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল,  ও শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে আরো বক্তব্য রাখেন- নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরীর কন্যার  বক্তব্যই কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা প্রদান করে।

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী‌, শাল্লা  উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুব সুবহানী  চৌধুরী, আলী আমজাদ তালুকদার, ডাঃ উসমান গনি, শাল্লা  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  আলী আমজদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আতাহার চৌধুরী, সাংবাদিক রোদ্র মিজান, শাল্লা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মুছা মিয়া, আটগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ  আহমেদ তালুকদার, হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার,

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর দাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ,  ছাত্র দলের নেতা শাকিল আহমেদ, প্রমুখ। উক্ত  জনসমাবেশে দিরাই-শাল্লা  বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম