1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আশুলিয়ায় সরকারি রাস্তায় বাঁধ নির্মাণ, সাংবাদিককে হুমকি - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:২৭|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

আশুলিয়ায় সরকারি রাস্তায় বাঁধ নির্মাণ, সাংবাদিককে হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 225 Time View

স্টাফ রিপোটার মোঃ বাবুল হোসেন

আশুলিয়া (সাভার), ১০ জুলাই ২০২৫:
ছয়তলা হাউজিং এলাকায় সরকারি রাস্তায় বেআইনিভাবে বাঁধ নির্মাণ করে শ্রমিকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন স্থানীয় বাড়িওয়ালা মাহাতাব ও সাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাতে এ অবৈধ নির্মাণের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক মো. রাসেল হেনস্তা ও মারধরের হুমকির শিকার হন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, ভিডিও ধারণের সময় মাহাতাব উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তা আটকে মারধরের হুমকি দেন। ঘটনার পর অজ্ঞাত নম্বর থেকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাস্তায় বাঁধ নির্মাণের কারণে প্রতিদিন শত শত পোশাকশ্রমিক ও বাসিন্দারা দুর্ভোগে পড়ছেন। জলাবদ্ধতা, যানজট ও বিকল্প রাস্তা না থাকায় জনজীবনে দুর্ভোগ চরমে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, সাংবাদিককে হুমকি দিয়ে সত্য আড়াল করার চেষ্টা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি জানান, লিখিত অভিযোগ (জিডি) পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম