1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩১|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬,
  • 772 Time View

নিজস্ব প্রতিবেদক:

 

 

কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক নারী উচ্চমান সহকারীর বিরুদ্ধে সরকারি বদলির আদেশ ঠেকাতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করতে ‘যৌন হয়রানির’ মিথ্যা নাটক সাজানোর গুরুতর অভিযোগ উঠেছে। গত ২১ মে প্রশাসনিক কারণে পটুয়াখালীতে বদলি হওয়ার পর, সেই আদেশ বাতিল করাতে ব্যর্থ হয়ে ওই নারী কর্মী এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

 

গত ২১ মে বৃহস্পতিবার বদলির চিঠি দেওয়ার সময় থেকেই তিনি দরজা আটকে রাখা ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো ঘটনা ঘটান। পরবর্তীতে রবিবার (২৪ মে) সকালে কার্যালয়ের ভেতরেই নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরকে অবরুদ্ধ করে হেনস্তা করার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উচ্চমান সহকারী তাজমিনা আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অফিসে সময়মতো না আসা, সহকর্মীদের সাথে উগ্র আচরণ এবং নিজের খেয়ালখুশিমতো কাজ করার অভিযোগ ছিল। চাকুরির শৃঙ্খলা ভঙ্গ করে তিনি অফিসে একটি নিজস্ব বলয় তৈরি করেছিলেন এবং লটারি ও টেন্ডার কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের চেষ্টা করতেন।

তার এই লাগামহীন অনিয়ম ও অপকর্মের প্রেক্ষিতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কুমিল্লা থেকে পটুয়াখালীতে বদলি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বদলির আদেশ জারি হওয়ার পর থেকেই তাজমিনা আক্তার তা প্রত্যাহারের জন্য মরিয়া হয়ে ওঠেন।

 

নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, বদলির আদেশ আসার পর থেকেই তাজমিনা আক্তার চাকরিবিধি লঙ্ঘন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। ২১ মে বৃহস্পতিবার থেকেই তিনি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জোরপূর্বক নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে পড়েন এবং দরজা আটকে দেন।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন:

“তাজমিনা নিজেই নানা অপকর্মে জড়িত এবং অফিসে বিশৃঙ্খলা তৈরি করতেন। বদলির আদেশ ঠেকাতে তিনি আমার কক্ষে আমাকে অবরুদ্ধ করে বানোয়াট মামলায় ফাঁসানোর হুমকি দেন। আমি বাধ্য হয়ে নিজের নিরাপত্তার জন্য পুলিশ ডেকেছি।”

 

 

তাজমিনা আক্তার যে সাত-আটজন কর্মকর্তার সামনে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন, সেই প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা এই দাবিকে সম্পূর্ণ কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তারা জানান, ২১ তারিখ বদলির চিঠি দেওয়ার সময় তাজমিনাই উল্টো চিৎকার-চেঁচামেচি করে কর্মকর্তাদের হুমকি দেন, দরজা আটকে রাখেন এবং ঘটনাকে ভিন্ন খাতে মোড় দিতে শ্লীলতাহানির নাটক সাজান।

খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে তাজমিনা আক্তারের নিয়মিত ও বৈধ বদলির আদেশ হয়েছে। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে সরকারি আদেশ অমান্য করছেন এবং অফিসে বসে কান্নাকাটি ও ভিত্তিহীন অভিযোগ তুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।

 

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, নিজের অপরাধ ও অপকর্ম ঢাকতে এবং নিয়মিত বদলি আটকাতে একজন নারী কর্মীর পক্ষ থেকে এমন জঘন্য মিথ্যা অভিযোগ তোলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সরকারি কর্মকর্তাদের এভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম