
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি ফেদায়ে জমিয়ত মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী এর হত্যার প্রতিবাদে জেলা ব্যাপি বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে আজ বাদ যোহর দিরাই বাজার জামে মসজিদের সামন থেকে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তে উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী
দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহি উদ্দীন কাসেমী, সহ সভাপতি হাফিজ আকমল হোসেন সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ,
সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী।যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবিদুর রহমান সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী। সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিম, খলিলুর রহমান সাদী, সহ জমিয়ত যুব জমিয়ত শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ ও সাধারন জনগন।