
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় সুনামগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর তোফায়েল আহমেদের সভাপতিত্বে, সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে, উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামাআতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এ্যাড.মুহাম্মদ শামসউদ্দীন,পৌর শাখার আমীর আব্দুস সাত্তার মামুন,সহ উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দ।
মিছিলটি সুনামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।
সামবেশে জেলা আমীর তোফায়েল আহমেদ খান বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা চাই দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে কেউ শান্তিতে থাকবে না।
তিনি আরও বলেন, সংস্কার না হলে নির্বাচন শান্তিপূর্ণ হবে না। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা। তাদেরকে অতি দ্রুত প্রশাসন থেকে বিদায় করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। ন্যায় ও শান্তি-শৃঙ্খলার জন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। জামায়াত ক্ষমতায় আসলে দেশে শান্তি-শৃঙ্খলা থাকবে। এছাড়া জামায়াত ক্ষমতায় আসলে বেকারত্ব কমে আসবে বলেও মন্তব্য করেন।
এ সময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।