1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ৩ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:১৭|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫,
  • 840 Time View

সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন—রাধানগর গ্রামের আব্দুস সহিদ (৫৫), আবুল কাশেম (৫০) ও সাঈদ মিয়া (২২)। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিরাই পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর গ্রুপ ও আব্দুস সহিদ গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভোট গ্রহণ শেষে রাতের দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী জানান, বিকেল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত সাড়ে ৭টায় শেষ হয়। ফলাফল ঘোষণা করে তিনি চলে আসেন। পরে সংঘর্ষের খবর পান বলে তিনি জানান।

 

 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম