1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই বাজার সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছদরুল আমিন (বাদশাহ) - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:১৬|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাই বাজার সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছদরুল আমিন (বাদশাহ)

পাবেল হাসান
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 172 Time View

পাবেল হাসান  (দিরাই)

সন্ন দিরাই বাজার মহাজন সমিতি এর ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তরুণ ব্যবসায়ী নেতা মোঃ ছদরুল আমিন (বাদশাহ) ব্যবসায়ীদের প্রত্যাশা দিরাই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ঐক্য ও উন্নয়নের জন্য একজন তরুণ, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন।

ব্যবসায়ী মহলের অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছদরুল আমিন (বাদশাহ) নির্বাচিত হলে সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে।

প্রার্থীর বক্তব্য প্রার্থিতা ঘোষণার পর ছদরুল আমিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—এই মহাজন সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থরক্ষার প্ল্যাটফর্ম।

আমার লক্ষ্য হবে সবার মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দিরাই বাজারকে একটি উন্নত মডেল হিসেবে গড়ে তোলা।” তিনি আরও যোগ করেন, “আপনাদের একটুখানি ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের পথে।”কর্মজীবন ও সামাজিক ভূমিকা মোঃ ছদরুল আমিন একজন ক্রিকেট  প্রেমিক ও ছোটবেলা থেকেই সামাজিক কাজে সক্রিয় ছিলেন।

এবং বাজারের ব্যবসায়ীদের সমস্যা সমাধান থেকে শুরু করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় সামনে থেকে ভূমিকা রেখেছেন। সততা, পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে তিনি ব্যবসায়ীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি দিরাই বাজার মহাজন সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সহজসুবিধা, উন্নত সেবা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জাতীয় দৈনিক যায়যায় কালের স্টাফ রিপোর্টোর পাবেল হাসানকে ।

দোয়া ও সমর্থন কামনা শেষে তিনি দিরাই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই ভাতিজা।

দোয়া ও সমর্থনের মাধ্যমে আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিলে আমি আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম