1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দেশের শান্তি, সমৃদ্ধি কামনায় শাবিপ্রবি ছাত্রদলের গণ ইফতার আগামীকাল  - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৫৪|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

দেশের শান্তি, সমৃদ্ধি কামনায় শাবিপ্রবি ছাত্রদলের গণ ইফতার আগামীকাল 

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 393 Time View

দেশের শান্তি, সমৃদ্ধি কামনায় শাবিপ্রবি ছাত্রদলের গণ ইফতার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি

 

দেশের শান্তি, সংহতি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে আগামীকাল গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

আগামীকাল (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি গোল চত্বরে বিকেল থেকে শুরু হবে।

 

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

আয়োজকরা জানান, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা এবং সামগ্রিক অগ্রগতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হবে।

 

এ বিষয়ে শাখা ছাত্রদলের রাহাত জামান বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি আমাদের সবার কামনা। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে আলোকিত করার দায়িত্ব আমাদের কাঁধে। এই আয়োজন কেবল একটি ইফতার মাহফিল নয় এটি ঐক্য, সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা।

 

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণের প্রশ্নে আমরা সবাই এক।ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্রের মূল্যবোধ এবং একটি শান্তিপূর্ণ, উন্নত বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম