1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন - sylhetersangram
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:০৫|
Title :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ

দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 789 Time View

সংবাদাতা সাব এডিটর  আবু তাহের মিসবাহ :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের ফেসবুকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এডহক কমিটি সদস্য মোশাররফ হুসেন নজরুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের পরিচালনায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

 

এসময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম তারেক, রুবেল আহমেদ, জসিম উদ্দিন,এমদাদুল হক,রইছ মিয়া,শাহিদ মড়ল,সাইফুল ইসলাম চৌধুরি, হাজ্বী আব্দুল মতিন,আব্দুল মালেক,মুসলেম উদ্দিন,শাকিল,আমজাদ হুসেন বাবুল,শাহ আলম,ইকবাল,নাজমুল, মোফাজ্জল হাসান,হযরত আলী,হিরন মিয়া,আবুল কাশেম।

 

বক্তারা অভিযোগ করে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। কিন্তু আমির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শিক্ষকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করেছেন। তার এ মন্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে আহত হয়েছেন প্রতিবাদকারীরা দ্রুত তার বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ সময় বক্তারা আরও বলেন, “একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। তার কাছ থেকে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলের পরিবেশ রক্ষার্থে কঠোর ব্যবস্থা ছাড়া বিকল্প নেই।”

প্রতিবাদ সমাবেশ শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম