1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ড.জয়নাল আবেদীন - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:০০|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ড.জয়নাল আবেদীন

পাবেল হাসান
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 991 Time View

পাবেল হাসান (সুনামগঞ্জ) থেকে ফিরে: 

 

প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ড.জয়নাল আবেদীন নামে এক যুক্তরাজ্য প্রবাসী।

তিনি সব সময় দেশের মানুষের খোজঁখবর রাখাসহ এলাকাবাসীদের যাবতীয় বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন।

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোয়ারাই গ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

তারা বলেন, ড.জয়নাল আবেদীন ১৯৮১ সালে ছাতক উপজেলার দোলারাবাজার ইউনিয়নের আইয়ুব নগর গ্রামে জন্মগ্রহণ করেন।পরে দেশে স্নাতক শেষ করে ২০০০ সালে জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায় ও নীতির সাথে কাজ করেছেন। তার কর্মদক্ষতায় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভুষিত হয়েছেন।

ড. জয়নাল আবেদীন নিজ ব্যক্তি ও পারিবারিক অর্থায়নে ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলায় তার বাবা মরহুম আইয়ুব আলী’র নামে বেশ কয়েকটি মসজিদ নির্মান করে আলোচনায় আসেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করাসহ এলাকার অসহায়, নিম্ন আয়ের ও চিকিৎসা বঞ্চিত মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন।

দেশের বাহির থেকে মোবাইল ফোনে ড.জয়নাল আবেদীন প্রতিবেদককে জানান, দান, যাকাত ডান হাতদিয়ে দিলে বাম হাত জানবেনা। আমিও ঠিক তেমনি অতি গোপনে বাংলাদেশের অসহায় গরীব মানুষকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমার একার সহযোগিতায় তো দেশের সব অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবেনা।তাই বর্তমান যোগ অনুযায়ী একটা সহযোগিতা করলে তা প্রচার হলে অন্যমানুষদের আগ্রহ বাড়ে এবং অসহায় মানুষরা আরোও বেশি সহযোগিতা পায়। সবার সম্মিলিত সহযোগিতায় দেশের মানুষের কল্যাণকর কাজ করা সম্ভব হবে।

আমি দেশে ফিরে অসহায় গরীব মানুষদের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম