1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
‎বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৫৭|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

‎বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫,
  • 266 Time View

এম আর সজিব সুনামগঞ্জ :

‎সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘গনমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ‎উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ,বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল,  সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালকের প্রতিনিধি মোঃ আব্দুল হাই। সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ড সাকাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক  সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ দে, সুনামগঞ্জ একাংশের প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চোধুরী,
‎প্রথম আলো পত্রিকার নিজস্ব  প্রতিবেদক খলিলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস উদ্দিন, বাসসের জেলা প্রিতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন,বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি এবং রাজধানী টিভি জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান সজিব সাংবাদিক মিজানুর রহমান মিজান, আই টিভি জেলা প্রতিনিধি পাবেল হাসান সুনামগঞ্জ উকিল পাড়া প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মাসুম হেলাল,সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমেদ সহ অনেকেই
‎বক্তরা বলেন বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতার কারনে  মুলধারার সাংবাদিকতা দিন দিন  হারিয়ে যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে লক্ষ করে দেখা যায় যে কেউ ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন যা মুল ধারার সাংবাদিকতার উপর বিশাল একটি প্রভাব পড়ছে।

‎এছাড়াও যে কেউ ফেইসবুকে একটি ফেইজ খুলে সাংবাদিক অথবা সম্পাদকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালা বহিভূত।  এসব কারনে মুল ধারার সাংবাদিকদের মুল্যায়ন বিলুপ্তির পথে।

বক্তব্যরা আরও বলেন এসব অপ-সাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে পরিত্রাণ পেতে হলে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে।  বক্তব্যরা সুনামগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সবাইকে সচেতনতামূলক ভাবে সাংবাদিকদের গ্রপিং কুন্দল ভেঙে একসাথে একই প্লাটফর্মে আসার আহ্বান জানান। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তিনি তার বক্তব্যে বলেন সুনামগঞ্জ জেলায় একই থানায় ৫টা ৬টা প্রেসক্লাব থাকায় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে বিভ্রান্তকর পরিবেশে পরতে হয় তা তুলে ধরেন  তিনি সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

পরিশেষে সাংবাদিকদের উপর জেল জড়িমানা মামলা হামলা  কাম্য নয় বলেও জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের  চেয়ারম্যান। উক্ত কর্মশালায় সুনামগঞ্জ জেলার  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে অংশ গ্রহনকারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথি বৃন্দরা।

সর্ব প্রথম দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলামের হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।পরে একে একে অংশ গ্রহনকারী সকলে সার্টিফিকেট গ্রহন করেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম