1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন ​আবদুস সালাম টিপু আহ্বায়ক, মাহমুদুল হাসান সাগর সদস্য সচিব - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫৮|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন ​আবদুস সালাম টিপু আহ্বায়ক, মাহমুদুল হাসান সাগর সদস্য সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬,
  • 377 Time View

​নিজস্ব প্রতিবেদক, সিলেট:

 

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র মহানগর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুস সালাম টিপুকে আহ্বায়ক এবং মাহমুদুল হাসান সাগরকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

 

​ শনিবার (২০ জুন, ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

​বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে সমস্ত নিয়ম মেনে সিলেট মহানগরের একটি গতিশীল ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত সিলেট মহানগর আংশিক আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • আহ্বায়ক: আব্দুস সালাম টিপু (এমআইএস নং: ১৭৯৯৯)
  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক: এম এ হাসান সাগর (এমআইএস নং: ২৫৩৫৯)
  • যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্ব): মোঃ মোস্তাফিজুর রহমান (এমআইএস নং: ২৩৩৬৭)
  • যুগ্ম আহ্বায়কবৃন্দ: মাহবুব হুসাইন (১৯৪৫৬), খান মোহাম্মদ সামি (২৫৯১৫), সুজন আহমদ (২৪৩০২), ফজলু মিয়া (২৩৫৩২), এবং মুস্তাকিম (২৪১৩৯)।
  • সদস্য সচিব: মাহমুদুল হাসান সাগর (এমআইএস নং: ২৭৫১৭)
  • সদস্যবৃন্দ: আসাদুজ্জামান (৩৯৭১১) এবং সুমন রায় (৩২৩০৩)।

​এই কমিটিকে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য সংগঠনের শীর্ষস্থানীয় সমন্বয়কবৃন্দ বিশেষ দায়িত্ব পালন করবেন। সমন্বয়ক প্যানেলে রয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বিএনপি নেতা আফছর খান, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ দিনার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

 

 

​সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত এই কমিটির দক্ষ নেতৃত্বে সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র সাংগঠনিক কার্যক্রম আরও বেশি বেগবান, সুসংহত ও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম