1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে দ্যা হাউজ বোট’: সাংবাদিকদের ওপর স্টাফদের হুমকি ও হয়রানি - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:২৯|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে দ্যা হাউজ বোট’: সাংবাদিকদের ওপর স্টাফদের হুমকি ও হয়রানি

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 908 Time View

এম আর সজিব সুনামগঞ্জ:

সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট সংলগ্ন এসিল্যান্ড ঘাটে অবস্থানরত বিলাসবহুল নৌযান দ্যা হাউজ বোট’-এ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌকার বিদ্যুৎ সংযোগটি দেওয়া হয়েছে সুনামগঞ্জ পৌরসভার ওয়াটার সাপ্লাই অফিসের সরকারি মিটার ব্যবহার করে—যা সম্পূর্ণ অবৈধ।

বিষয়টি সরজমিনে দেখতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন হাউজ বোটের কর্মরত স্টাফরা। তারা সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ভিডিও ও ছবি ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করেন। এমনকি সাংবাদিকদের ছবি ও ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তারা।

স্টাফদের একাধিকজন দাবি করেন, “আমরা ৩ কোটি টাকা খরচ করে এই বোট বানিয়েছি, লোকাল প্রশাসনকে না জানিয়ে আমরা কিছু করি না।” তারা জানান, এডিসি রেজাউল করিমের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই তারা বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রেজাউল করিম বলেন, “আমি কোনো ধরনের অনুমতি দেইনি। অবৈধ কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে তার এই আশ্বাসের পরও ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

একইভাবে, বিদ্যুৎ সংযোগ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিদুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌঃ রাসেল আহমাদ
নির্বাহী প্রকৌশলী কে জানানো হলে তিনিও বলেন, “আমি অনুমতি দেইনি, অবৈধ সংযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” কিন্তু বাস্তবে বিদ্যুৎ অফিস থেকেও দীর্ঘ সময় পর পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

স্থানীয়দের প্রশ্ন, কার ইশারায় চলছে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ ও প্রশাসনের নীরবতা?
সাংবাদিকদের ওপর এমন আচরণ, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে নাগরিক সমাজ ও সাংবাদিক মহলের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম