1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৩|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 233 Time View

এম আর সাজিব সুনামগঞ্জ :

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে ঘুষ বাণিজ্য ও চরম অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা নানা তথ্য তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা বিগত ৫-৬ বছর ধরে হাসপাতালের বিভিন্ন আউটসোর্সিং পদে চাকরি করে আসছিলেন। পূর্ববর্তী সরকারের আমলে তাদের নিয়োগ দেওয়া হলেও হাসপাতালের বর্তমান পরিচালক মাহবুবুর রহমান স্বপন পুনরায় দায়িত্ব নেওয়ার পর মেয়াদ শেষ হলে স্টাফদের কাছ থেকে মেয়াদ বাড়ানোর জন্য ঘুষ দাবি করেন।

তারা জানান, ঘুষের এই দাবির বিরুদ্ধে তারা একসময় আন্দোলনে নামলে, প্রশাসনের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে অনেকে আহত হন এবং চাকরি হারানোর ভয়েও পড়েন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন’-এর আহ্বায়ক ইমনসহ বিভিন্ন মহল মধ্যস্থতায় বসে তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেসময় জানানো হয়, যখন নতুন নিয়োগ হবে, তখন পুরনো কর্মীদেরকেই বিনা ঘুষে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে।

কিন্তু বাস্তবে টেন্ডার শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, টাকা ছাড়া কোনো নিয়োগই হচ্ছে না। ভুক্তভোগীরা জানান, সরাসরি হাসপাতাল পরিচালককে বিষয়টি জানালে তিনি উল্টো পরামর্শ দেন—“কাকে টাকা দিলে চাকরি হবে” এবং “কার হাতে টাকা দিতে হবে”।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, “একদিকে আমরা বছরের পর বছর কাজ করেও আজ বঞ্চিত, অন্যদিকে নতুনদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি চরম অবিচার ও দুর্নীতি।”

ভুক্তভোগীরা অবিলম্বে এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং দীর্ঘদিন ধরে চাকরি করে আসা কর্মীদের পুনর্বহালের দাবি জানান।

তাদের এই বক্তব্যে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।

সুনামগঞ্জ, ৫ জুলাই ২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম