1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিনাজপুরের খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:৪০|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

দিনাজপুরের খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 170 Time View

মোঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত দেলোয়ার হোসেন উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে পরিবারের সঙ্গে মোবাইলে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার ভোরে একই গ্রামের কৃষক আব্দুল বাকী তার পাটক্ষেতে কাজ করতে গিয়ে কাদায় লেপ্টে থাকা অবস্থায় দেলোয়ারের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দিলে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের জামাতা রেজাউল করিম বলেন, “আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে তিনি কিছুদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে সমস্যার কথা বলছিলেন। আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত হত্যা।” এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম