1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
চুরির মিথ্যা অভিযোগে কিশোরদের মাথা নেড়া করে সোশ্যাল মিডিয়ায় অপমান - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৫|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

চুরির মিথ্যা অভিযোগে কিশোরদের মাথা নেড়া করে সোশ্যাল মিডিয়ায় অপমান

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 394 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

গত ১৫ জুলাই (সোমবার) সকালে সুনামগঞ্জ জেলার শাহপুর গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনার জন্ম দেয় তিন যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের নুর আলীর ছেলে সাদিকুর, আলমাস আলীর ছেলে হোসাইন এবং রফিকের ছেলে মুজিবুর—এই তিনজন আলমপুর গ্রামের দুই কিশোরকে চুরির সন্দেহে আটক করে। পরবর্তীতে তাদের জোরপূর্বক মাথার চুল নেড়া করে সেই লজ্জাজনক দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভুক্তভোগী কিশোরদের ভাষ্যমতে, তারা কোনো ধরনের চুরির সাথে জড়িত ছিল না। তারা আলমপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। পূর্বের একটি ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের এভাবে অপমান করা হয়েছে।

তাদের অভিযোগ, “আমরা কোনো চুরি করিনি। ওরা আমাদের আগে থেকেই চিনত এবং পূর্বশত্রুতার কারণে সুযোগ বুঝে আমাদের এমনভাবে অপমান করেছে। ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে। আমরা এর ন্যায্য বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা সামাজিক মাধ্যমে নিন্দা প্রকাশ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানায়, এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম