1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
- sylhetersangram
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:০০|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 282 Time View

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন  সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

আব্দুল আহাদ খান জামাল বলেন সিলেট-৩ আসনে এম এ মালিক বিএনপির মনোনয়ন পাওয়ায় এম এ মালিকের ত্যাগের মূল্যায়ন হয়েছে। এসময় তিনি এম এ মালিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সবাইকে এম এ মালিকের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান।

 

 

আব্দুল আহাদ বলেন কাজ করলে মূল্যায়ন হবেই। কোন কাজেই বৃথা যায় না। তৎকালীন সময়ে এম মালিকের ফ্যাসিস্ট হাসিনার চায়ের দাওয়াত প্রত্যাখানের সিদ্ধান্ত-এর ভূয়সী প্রশংসা করেন।

 

আব্দুল আহাদ খান জামাল-এর বৃদ্ধ পিতার কাছে এম এ মালিককে তার সন্তান সমতূল্য ও তার চেয়েও দলের জন্য বেশি ত্যাগ করেছেন বলে জানান এবং পিতার কাছে আব্দুল আহাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এম এ মালিকের বিজয়ের জন্য দোয়া কামনা করেন। পরিশেষে খান জামালের পিতা এম এ মালিকের বিজয় কামনায় মহান রাব্বুল আলামীনের নিকট মোনাজাত করে দোয়া প্রার্থনা করেন।

 

উল্লেখ্য, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন।

 

এসময় উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সাল, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এনু আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলম, প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম