1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:৪৪|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 95 Time View

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার-এর গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)। সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এর আগে ২০২৪-২০২৬ মেয়াদেও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।

প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে গত ১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনের একমাত্র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

আগামী ৯ অক্টোবর প্রেসক্লাবের অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কে এম লিমনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।
প্রেসক্লাবের একাধিক সদস্য ও প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে কে এম লিমন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ভূমিকা রেখেছেন। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন বলে জানান তাঁরা।

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠিতভাবে কাজ করা এবং সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে কেউ প্রার্থী হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় কে এম লিমন প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় বিশ্বাস ও আস্থার জায়গায় রেখেছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ক্লাবের সর্বস্তরের সদস্য এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংবাদকর্মী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে, কে এম লিমন টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথে থাকায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম