1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ, শান্তির আহ্বান - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৩৭|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

দিরাইয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ, শান্তির আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬,
  • 129 Time View

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন করেছেন দিরাই উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

 

​আজ রবিবার (২৪ মে) আলীনগর গ্রামে গিয়ে তারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং গ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

 

​এ সময় উপস্থিত ছিলেন: ​সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা বিএনপি আব্দুর রশিদ চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমির হোসেন, দিরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ​ (যুগ্ম আহবায়ক, হুমায়ুন কবির তালুকদার বিএনপি নেতা ​রুহেল মিয়া, ​মোস্তফা জামান, ​মানিক সামাদ তালুকদার ও আজাদ মিয়া,

​সুহেল মিয়া, ​মিজানুর রহমান তালুকদার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

​নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই সহিংসতায় গভীর মর্মাহতের কথা প্রকাশ করেন। তারা বলেন, “আমরা এই সহিংস ঘটনায় গভীরভাবে ব্যথিত। আল্লাহ যেন আপনাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমরা চাই এলাকায় দ্রুত শান্তি ফিরে আসুক এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম