
গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর দিরাই উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ আব্দুল জলিল সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ ছালেহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের শান্তিগন্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোঃ আতিকুল হক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোঃ আম্বর আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ধল আশ্রম দাখিল মাদরাসার, সুপার জনাব মোঃ ফারুক আহমদ। হাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদরাসার সুপার জনাব মোঃ আবু সাঈদ সৈয়দ এর পরিচালনায় অনুষ্ঠিত কমিটি গঠন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আফাজ উদ্দিন, জনাব মোঃ রায়হান কবির শাহীন, জনাব মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
সভায় দিরাই উপজেলার সকল মাদ্রাসা প্রধানদের কে সহ সভাপতি মনোনয়ন করে সর্ব সম্মতিক্রমে জনাব মোঃ আব্দুল জলিল সাহেব কে সভাপতি, জনাব মোঃ আবু সাঈদ সৈয়দ সাহেব কে সাধারণ সম্পাদক ও জনাব রায়হান কবির শাহীন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দিরাই উপজেলা কমিটি গঠন করা হয়।