1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির লালমনিরহাট স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে আনিছ-আরমান - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:৩৮|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

শাবিপ্রবির লালমনিরহাট স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে আনিছ-আরমান

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬,
  • 404 Time View

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “লালমনিরহাট স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, শাবিপ্রবি”-এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরমান হোসেন।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন অপূর্ব রায়। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান শিমুল, মো. মেহেদী হাসান, মো. মাহবুব কবির, তানজিম হাসান, মো. শাহিনুর আলম এবং মো. ইঞ্জামামুল হক।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন মিরন, সাফওয়ান রশিদ, সাদিয়া নাসরিন শিখা, তাসমিয়া জান্নাত, রিয়ান সালেহীন, তৌকির আহমেদ তুইলিপ, তাসফিয়া তানজিম এবং আবু বকর সিদ্দিক মুন্না।

 

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম হোসাইন। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দিনোবন্ধু রায় ও মো. আশিকুজ্জামান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাসেল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রাইসা নূর, আয়েশা নীতি, মাইশা মারিয়া মিথিলা এবং তাসনিম-ই-জান্নাত।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহামুদুল হাসান আদর, সাফফাত হাসনাত প্রান্ত ও মেহবুবা বাসুনিয়া। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিয়া আক্তার, সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন শিপ্রা বর্মন ও মো. জাহিদ হাসান রনি। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ধ্রুব সত্য রায়, সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন মো. মাহমুদুল হাসান মিশুক, রাফায়েত ইসলাম রিশাদ ও মো. রাইসুল ইসলাম রাকিব।

 

নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে তাহেরা, সহকারী নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন রোকসানা আক্তার ইতি, রিফাত জুলফিকার হৃদিতা, সুমাইয়া নাহার স্বপ্না, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহরাব রোস্তম, আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।

 

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মুহতাসিম রাফি আরিয়ান, মো. মাহফুজ আল কিবরিয়া, তানজিম মুসতারী, ফারিহা মুস্তফা, আসিফা আক্তার এবং সাব্বির।

 

নবগঠিত এই কমিটির মাধ্যমে লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সভাপতি মো. আনিছুর রহমান বলেন, “শাবিপ্রবিতে অধ্যয়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার অন্যতম প্ল্যাটফর্ম হলো লালমনিরহাট স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন। নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। লালমনিরহাটের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম