1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতল বাস উদ্বোধন - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:৩০|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতল বাস উদ্বোধন

PABEL HASAN
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 1226 Time View

পাবেল হাসান সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ রুটে যুক্ত হলো একটি দ্বিতল বাস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে বাস উদ্বোধন করেন সুপিপ্রবি’র মাননীয় উপচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর রশিদ, প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, রেজিস্ট্রার (অ.দা) প্রকৌ. মোঃ সারফুদ্দিন, বি আরটিসি সিলেট ডিপোর উধর্তন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান শিক্ষার্থবৃন্দ,

বাংলাদেশ  সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) থেকে নেওয়া এই দ্বিতল বাস শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে। বাসগুলো সুপিপ্রবি ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চলাচল করবে।

উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন বলেন, আজ সুপিপ্রবি’র জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির বাস চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। তিনি বাসগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার বিষয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উপচার্য আরও বলেন, ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম