1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ইয়াবা সিন্ডিকেটের ছায়া: ছাত্রনেতার নাম ঘিরে আলোড়ন, অনুসন্ধান চলছে - sylhetersangram
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৩০|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

দিরাইয়ে ইয়াবা সিন্ডিকেটের ছায়া: ছাত্রনেতার নাম ঘিরে আলোড়ন, অনুসন্ধান চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
  • 895 Time View

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আবারও ইয়াবা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত চক্র ইয়াবা সরবরাহ করছে। বিষয়টি নিয়ে *মিডিয়া টিম মাঠে নেমে অনুসন্ধান শুরু করেছে*।, যাতে প্রকৃত সত্য বের করা যায় এবং সমাজকে সচেতন করা যায়।

 

স্থানীয়রা বলছেন, *৫ আগস্টের আগেও দিরাইয়ে একটি শক্তিশালী ইয়াবা চক্র ছিল।* তখন কিছু ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির নাম মানুষের মুখে শোনা গেলেও *প্রমাণ না থাকায় কেউ প্রকাশ্যে আসেনি।* বিষয়গুলো মূলত গোপনে থাকলেও, স্থানীয়রা তখন থেকেই বিষয়টি নিয়ে শঙ্কিত ছিলেন।

৫ আগস্টের পর কিছুটা স্থিরতার পর আবার ইয়াবা নিয়ে নতুন অভিযোগ উঠতে শুরু করেছে।এবারো আলোচনায় এসেছে *একজন পরিচিত ছাত্রনেতার নাম*। যার সম্পৃক্ততা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত এই অভিযোগের পক্ষে কোনো পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায়নি।

 

 

মিডিয়া টিম জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা, তথ্য সংগ্রহ ও সূত্র যাচাই করছে।

 

তবে পর্যাপ্ত তথ্য পাওয়ার পর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

 

স্থানীয়রা মনে করছেন, মাদক শুধু এক ব্যক্তির সমস্যা নয়, এটি পুরো সমাজ ও যুবসমাজের জন্য হুমকি।তারা চান, সত্য বেরিয়ে আসুক এবং যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

 

একজন স্থানীয় বাসিন্দা বলেন,

*আমরা চাই দিরাই নিরাপদ হোক। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”*

 

মিডিয়ার অনুসন্ধান এখনও চলমান। নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিস্তারিত প্রতিবেদনে প্রকাশ করা হবে।

— চলমান অনুসন্ধান |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম