1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৫|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬,
  • 99 Time View
  • ডেক্স রিপোর্ট:

 

সুনামগঞ্জের জাউয়াবাজার-এ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ সুনামগঞ্জের আয়োজনে শনিবার বাদ আছর জাউয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

দেশজুড়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা শিশু রামিসা ও সিলেটের ৪ বছরের শিশু ফাহিমা আক্তারের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তারা বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় বক্তব্য রাখেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মাহবুবুল আলম সিজ্জুল, সংগঠনের সদস্য ইকবাল হোসেন তামিম, মাওলানা শিব্বির আহমদ এবং মিজানুর রহমান আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাংবাদিক তাজিদুল ইসলাম, আবু সুফিয়ান, নাদিমুল হক, আদনান হোসাইন, দিলোয়ার হোসেন, ফয়সল আহমদ জাকারিয়া, শামিম আহমদ, আলহাজ্ব উদ্দিন, কাউছার আহমদ, ফরহাদসহ আরও অনেকে।

প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম