1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ের মেয়ে ফাইজা এবার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:০২|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

দিরাইয়ের মেয়ে ফাইজা এবার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬,
  • 534 Time View

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাইয়ের মেয়ে মাশরাফি চৌধুরী ফাইজা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের (ফিফা বিশ্বকাপ ২০২৬) অফিসিয়াল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে দিরাই, সুনামগঞ্জসহ গোটা সিলেট অঞ্চলে আনন্দের বন্যা বইছে।

 

​ফাইজা সুনামগঞ্জ সমিতি কানাডার সহ-সভাপতি মুশতাক আহমেদ চৌধুরী ও সাবরিনা জাহান আক্তার চৌধুরীর কন্যা। বর্তমানে তিনি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।

​ফাইজার এই গৌরবময় অর্জন নিয়ে দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, “ফাইজা আজ শুধু দিরাইয়ের নয়, সমগ্র দেশের গর্ব। আমাদের হাওরাঞ্চলের সন্তানরা যে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াতে পারে, ফাইজা তার প্রমাণ। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

 

​পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি লিডারশিপ ও বিভিন্ন আন্তর্জাতিক ভলান্টিয়ারিং কাজের দক্ষতার কারণেই ফাইজা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া যজ্ঞে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম