1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগন্নাথপুরে ৬ জনকে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। - sylhetersangram
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৩৬|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

জগন্নাথপুরে ৬ জনকে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

আলী হোসেন খাঁন জগন্নাথপুর প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 896 Time View

 

খাদ্য মন্ত্রনালয়ের ০৯-১০-২০২৪ খ্রি. তারিখের ২০৫ নং স্মারকে সারা দেশে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা ২০১৫ বাতিলক্রমে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় ( ওএমএস) নীতিমালা ২০২৪ জারী করা হয়।

পরিপত্রের আলোকে ডিলারশীপের জন্য আগ্রহী প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাদি তুলে ধরে দ্রুত দরখাস্ত আহবান করা হয়। নির্ধারিত মেয়াদের মধ্যে ৬ টি পয়েন্টের জন্য ৩১টি আবেদন জমা পড়ে।

আবেদনগুলোর মধ্যে কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে ৩ টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে ৫ টি, জগন্নাথপুর পৌরসভার সুনামগঞ্জ রোডে ৩ টি, রানীগঞ্জ রোডে ৫ টি, বটেরতল এলাকায় ৬ টি, এবং রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ৯ টি আবেদন জমা পড়ে।

এদের মধ্যে ওএমএস ডিলার হিসাবে বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ৬ জনকে মনোনীত করা হয়।

মনোনীতরা হলেন পৌর সভার রানীগঞ্জ রোডে মেসার্স অদিতি ট্রেডার্স এর প্রোপাইটর সুশান্ত কুমার রায়, সুনামগঞ্জ রোডে মেসার্স আল জামী এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, বটেরতল এলাকায় মেসার্স দুদু স্টোর এর প্রোপাইটর মোঃ দুদু মিয়া,

চিলাউড়া বাজারে মেসার্স নূহা এন্ড শুভ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর আব্দুল শামীম মিটু, মোহাম্মদগঞ্জ বাজারে মেসার্স মাহির এন্টারপ্রাইজ এর প্রোপাইটর বাবুল মিয়া, রানীগঞ্জ বাজারে মেসার্স পলাশ ট্রেডার্স এর প্রোপাইটর ধনেশ চন্দ্র রায়।

উপজেলা ওএমএস কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ জানান, ৬ টি পয়েন্টের জন্য ৩১ টি আবেদন জমা পড়ে। ডিলারদের আবেদনপত্র ও সকল প্রয়োজনীয় কাগজাদি যাচাই বাছাই করে নীতিমালা অনুযায়ী ৬জনকে ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য মনোনীত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম