1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর - sylhetersangram
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:০১|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর

পাবেল হাসান
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 171 Time View

নিজস্ব প্রতিবেদক :

 

 

সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে ঢুকে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জেলা শহরের প্রাণকেন্দ্রে এই তান্ডব চালায়। হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।

 

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় সে চরম ক্ষিপ্ত হয়। ওই সংবাদের কারণে নিজের ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ইসলাম উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জেলা সদরের কার্যালয়ে চড়াও হয়। তারা অফিসের ভেতর ঢুকে চিৎকার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে এই টাকা না দিলে সাংবাদিককে বড় ধরনের খেসারত দিতে হবে।

 

হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।

 

জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে দিনে-দুপুরে একজন প্রবীণ সাংবাদিকের অফিসে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম