1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন - sylhetersangram
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৫৫|
Title :
শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন

Nadir Ahmed
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬,
  • 184 Time View

ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ জাহরা হলের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।

 

প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ ছুটির সময়েও হলে থেকে যান। ঈদের দিনে তারা যেন একাকিত্ব অনুভব না করেন এবং উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের নির্দেশনায় এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। হলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী জানান, ঈদের মতো বড় উৎসবে পরিবারের বাইরে থাকাটা কষ্টের হলেও প্রশাসনের এমন আন্তরিক ও উৎসবমুখর আয়োজন তাদের একাকিত্ব অনেকটাই দূর করেছে। এতে ঈদের আনন্দও কয়েকগুণ বেড়ে গেছে বলে তারা মনে করেন।

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ঈদ আনন্দ ও সম্প্রীতির উৎসব। আবাসিক হলের শিক্ষার্থীরা যেন পরিবার থেকে দূরে থেকেও ঈদের আনন্দ অনুভব করতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের জন্য ২টি গরু দেওয়া হয়েছে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম