1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত - sylhetersangram
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৩৩|
Title :
শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৭, ২০২৬,
  • 178 Time View

শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রবাঁধন’ আয়োজিত ‘নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ (সিজন-৮)’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

চার দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল— Kansha Warriors, Haor Express, Dingaputa Titans ও Someshwari Sharks।ফাইনালে Kansha Warriors-কে পরাজিত করে Haor Express চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

এবারের টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল Shopna Physiotherapy & Hijama Centre এবং Angry Chef। তাদের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

 

ফাইনাল শেষে বিকেল ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পনসর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা, নেত্রবাঁধনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

টুর্নামেন্ট শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন লালন মিয়া, সেরা গোলরক্ষক হন হৃদয় মিয়া, সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন রাফি আহমেদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতেন ইমন হোসাইন শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম