1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শিক্ষিত হওয়া, আর মনুষ্যত্ব অর্জন করা কি? এক কথা : - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৫৬|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

শিক্ষিত হওয়া, আর মনুষ্যত্ব অর্জন করা কি? এক কথা :

সিলেটের সংগ্রাম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 1539 Time View

নাঈম তালুকদার :

 

একজন মানুষ শিক্ষিত হলেই যে, ম্যন্টালি অনেক ম্যাচুউড হবে, সবার সাথে ভাল ব্যবহার করবে, উন্নত রুচিশীল মন মানসিকতার অধিকারী হবে,
যে কোন পরিস্থিতি টলারেন্স করার ক্ষমতা থাকবে,
মানুষকে পজিটিভলি বোঝার ক্ষমতা রাখবে।
এমনটা আসলে সবার কাছে আশা করা যায় না।

শিক্ষিত হওয়া আর মনুষ্যত্ব অর্জন করা এক কথা নয়। দুটো সম্পূর্ণই ভিন্ন জিনিস। অতি সহজে শিক্ষিত হওয়া গেলেও মনুষ্যত্ব অর্জন করা ততটা সহজ নয়।
সত্যিকার অর্থে অধিকাংশ মানুষ মনুষ্যত্ব অর্জন করার জন্য লেখাপড়া করে না। তাদের কাছে শিক্ষিত হওয়াটাই বড় কথা।

এটা সত্যি শিক্ষিত হলে, কিছু গদ বাধা সার্টিফিকেট, নামধারী কিছু মোটা কাগজ সহজেই অর্জন করা যায়। এতে শুধু সার্টিফিকেট অর্জন করাই হয়,
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া হয়ে ওঠে না।

দেশ ও জাতি সার্টিফিকেট নামধারী শিক্ষিতদের কাছ থেকে তেমন কিছু আশাও করতে পারে না।

আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব আছে।
যে কারনে সরকারি অফিস, আদালত, মন্ত্রণালয়, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি ও অন্যায় করতে দেখা যায়। এদেরকে আর যাই বলেন, এই মানুষগুলোকে অশিক্ষিত বলতে পারবেন না। অকপটে বলা যায় এই মানুষগুলোর সার্টিফিকেটের অভাব নেই, কিন্তু মনুষ্যত্বের অভাব আছে।

সে কারণেই হয়তো ‘প্রমথ চৌধুরী’ অনেক আগেই বলেছিলেন,
“শিক্ষার দু’টি দিক থাকে, একটি প্রকৃত আর একটি অপ্রকৃত শিক্ষা।
একটি হচ্ছে শিক্ষার উপকারী দিক, যেটাকে বলে-প্রকৃত শিক্ষা।
আর একটি শিক্ষার অপকারী দিক, সেটাকে বলা হয়-অপ্রকৃত শিক্ষা।

প্রবন্ধকার আক্ষেপ করেই বলেছিলেন, বেশীরভাগ মানুষ শুধু শিক্ষার অপকারী দিকটাকেই ব্যবহার করে। উপকারী দিকটা তাদের নাগালের বাইরেই থেকে যায়।

অধিকাংশ শিক্ষিত মানুষ ‘প্রকৃত শিক্ষাটাকে’ কখনো খুঁজেই পায় না। হয়তো খোঁজার চেষ্টাও করে না।

শরৎ বাবুর মত বলতে হয়, পুরুষ সারাজীবন নারীর কাছাকাছি থেকেও নারীর রহস্য উদঘাটন করতে পারে না। হয়তো পারবেও না।

বেশীরভাগ মানুষের কাছে প্রকৃত শিক্ষা আজীবন রহস্যই থেকে যায়।
আজন্ম তাদের কাছে ‘প্রকৃত শিক্ষা’ অধরাই থেকে যায়।

একটি কথাই বারবার বলতে ইচ্ছে করছে,,
“শিক্ষিত যদি হতেই হয়, তাহলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবো, না হলে ঝালমুড়ি খাওয়ার জন্য মোটা কাগজের সার্টিফিকেট আমার দরকার নাই। হায়রে শিক্ষিত নামক নরাধম তোদের শুভবুদ্ধির উদয় হোক। এতে সমাজ ও সর্ব মহলের মানুষের মধ্যে শান্তি আসবে ।

শিক্ষিত হওয়া মানে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হওয়া, যেখানে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং আত্ম-সচেতনতা – এই সবকিছুই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

গণমাধ্যম কর্মী নাঈম তালুকদার সুনামগঞ্জ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম