1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাভারে আমিনবাজার পুলিশের চেকপোস্টে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেফতার - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৯|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

সাভারে আমিনবাজার পুলিশের চেকপোস্টে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 251 Time View

মাইনুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিতঃ ঢাকা জেলার সাভারে সন্ত্রাসী মোহাম্মদ টুটুলকে (৩৪) ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্টে তল্লাসীর সময় পুলিশ গ্রেফতার করেছে। এ সময় টুটুলের দেহ থেকে একটি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সাভার মডেল থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এর আগে গত রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার মরহুম লিয়াকত আলীর ছেলে।

সাভার থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, রোববার দিবাগত রাতে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে ঢাকা-আরিচা মহাসড়কে একটি রিক্সার গতিরোধ করে যাত্রী টুটুলের দেহ তল্লাশী করে।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ বলেন, গ্রেফতার টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে আমিনবাজার-কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আটকের সময় তার আরও দুই সহযোগী বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার মরহুম আব্দুল আলিম ওরফে ভোলা মিয়ার ছেলে আল-আমিন ও আমিনবাজার এলাকার মরহুম জানে আলমের ছেলে জুয়েল মিয়া পালিয়ে যায়। তিনি আরো বলেন,টুটুলের দুই সহযোগীকে গ্রেফতারের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম