1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বোচাগঞ্জে মাদকের ছড়াছড়ি: পুলিশের নাকের ডগায় জমজমাট ব্যবসা, প্রশ্নের মুখে প্রশাসন - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:৩৬|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

বোচাগঞ্জে মাদকের ছড়াছড়ি: পুলিশের নাকের ডগায় জমজমাট ব্যবসা, প্রশ্নের মুখে প্রশাসন

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 171 Time View

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৩৬৪টি মাদক স্পট এখন আর গোপনে নয়, বরং পুলিশ প্রশাসনের চোখের সামনে ফ্রী-স্টাইলে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, অলিগলি, বাজার, বাসস্ট্যান্ড ও বিভিন্ন গলির মোড়ে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে দাড়িয়ে মাদক বিক্রি করছে। শুধু তাই নয়, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ মরণ নেশা জড়িয়ে পড়ছে , যার কারণে এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি, খুনসহ নানা ধরনের অপরাধ দিন দিন বেড়ে চলেছে।

অভিযোগ রয়েছে, থানা পুলিশ মাঝে মাঝে কিছু মাদকসেবীকে আটক করে জেলহাজতে পাঠালেও, প্রকৃত মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের দাবি, পুলিশের আশীর্বাদেই তারা নিরাপদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন,

“আসল মাদক ব্যবসায়ীরা ধরা পড়ছে না, বরং চুনোপুটিদের ধরেই ফাইল পূরণ করা হচ্ছে। যারা ব্যবসা চালাচ্ছে, তারা এতটাই প্রভাবশালী যে কেউ তাদের নাম মুখে আনতেও সাহস পায় না।”

এদিকে, এই চিত্র নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও সাধারণ জনগণ। তাদের দাবি, মাদকের কারণে পরিবার ভাঙছে, সমাজে অস্থিরতা বাড়ছে, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।

সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে— সংবাদকর্মীরাও নিরাপদ নন। কিছু সাংবাদিক জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাণনাশের হুমকি পেতে হচ্ছে। কেউ কেউ বলছেন,

“মাদক চক্র এবং পুলিশের একটি অংশ যেন পরস্পরের স্বার্থ রক্ষা করছে। যেই সত্য বলছে, তাকেই ভয় দেখানো হচ্ছে।”

এমন বাস্তবতায় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, এখনই কঠোর অভিযান পরিচালনা না করলে বোচাগঞ্জ মাদকের করালগ্রাসে পুরোপুরি ধ্বংস হয়ে পড়বে।

এলাকাবাসীর দাবি “মাদকবিরোধী অভিযান হোক প্রভাবশালীদের বিরুদ্ধেও, শুধু নাটকীয়তা নয়, চাই স্থায়ী সমাধান।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম